কাঁহাতক
হো! কি অশান্তি । আর কত ছুটি ভোগ করতে পারে মানুষ।
দমবন্ধ!, ভয়ে ভয়ে আর কাঁহাতক
ঘরে বসে থাকা যায়, অসহায় ।
এই যে প্রতিদিন ভোরে
খিলখিল হাসি হেসে
দরজা-জানালায় আলোর বার্তা জানিয়ে যায়
সে কি শুধু বন্দিত্বের জয়গানে?
প্রাণে প্রাণে যে তরঙ্গ
তার প্রকাশের অবকাশ তো চাই।
তাই মাঝে মাঝে মনে হয় ঘর ছেড়ে বেরিয়ে পড়ি রাস্তায় ।
দমবন্ধ হয়ে আর কাঁহাতক বাড়িতে বসে থাকা যায়।
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন