ডুবুরি
হৃদয়ের নিচে নেমে, টেনে ধরি তাকে
পাতালে নেমেছে আজ প্রাচীন ডুবুরি
প্রতিটি বিন্দুর মনে সাড়া পড়ে যায়
অথচ, ডুবুরি জানে, মায়া ও মাটির নিচে
শুয়ে থাকে প্রেম, তাকে তুলে আনা
দূরুহ, কঠিন অতি !একটি জন্মের কাছে
সম্মতিসূচক কোনো বার্তাই আসেনি তার...
অতঃপর ডুবুরির হাত থেকে ঝরে পরে
আলো, তারাদের ছায়া,
চাঁদের বুড়ির দাঁত, শ্যাওলাধরা হাসি....
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন