দ্বিতীয় বর্ষ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২
অসমাপ্ত গানের খাতা : ৩
অবেলায় আলো জাগে । হারমোনিয়াম
কাঠের বাক্স থেকে মাথা তোলে
হঠাৎ একদিন !
মুছে যাওয়া আলো থেকে অতিপরিচিত এক
গন্ধ ভেসে আসে...
সে আলো কস্তুরীগন্ধ, সেই আলো
নিদ্রানির্বাপক
জাগি সারা রাত
আর
হারানো গানের গল্প
লিখি !
ছবি: বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন